শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালো মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন

১৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:২৮  

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান বিজয়ের দুদিন আগে পাক হানাদার ও তাদের দোষররা দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। দিবসটি উপলক্ষে শহীদ সকল বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেছেন, পাকহানাদার ও তাদের দোষররা মুক্তিযুদ্ধে বিজয়ের দুদিন আগে নির্মমভাবে হত্যা করে দেশের বুদ্ধিজীবীদের। তাদের উদ্দেশ্য ছিল দেশ যাতে আগামী দিনে ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত হয়। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি বরং আজ তাদের চাইতে আমরা অর্থনীতিতে অগ্রগামী দেশ। আমরা সেই সকল মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার পাশাপাশি কৃতজ্ঞতা জানাই।

তিনি আরো বলেন, বর্তমানে দেশে বুদ্ধিজীবীর প্রচন্ড অভাব। সাদা কে সাদা এবং কালোকে কালো বলার সক্ষমতা হারিয়েছে বর্তমান বুদ্ধিজীবীরা। দলকানাবাজির উর্ধ্বে কেউ উঠতে পারছে না। বুদ্ধিজীবীদের দলবাজি দেশের অর্থনীতি এবং গণতান্ত্রিক ধারা কে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। দেশকে জবাবদিহিতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে বুদ্ধিজীবীদের কালকে কালা এবং সাদা কে সাদা বলার সৎ সাহস থাকতে হবে। সৎ মেধাবী বুদ্ধিজীবীদের গবেষণা ও কর্মকান্ড পরিচালনায় স্বাধীনতা, নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকে।